পিছিয়ে পরেছে সালমান, দাপট চলছে অক্ষয়ের

পিছিয়ে পরেছে সালমান, দাপট চলছে অক্ষয়ের

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ৫৫

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।   যার ছবি মানেই বক্স অফিস হিট।   তবে এই ফর্মুলাটা আর কাজ করছে নাম সালমানের।   কমে গেছে তার অভিনীত ছবির মুক্তি সংখ্যা।   একই অবস্থা বলিউড বাদশা শাহরুখ খানেরও।  তবে তাদের সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলিউডে দাপটের সঙ্গেঘিুরে রেড়াচ্ছেন ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার।  গত বছর অক্ষয় অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে।  কেশরী’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল ফোর’ ও ‘গুড নিউজ’। শেষ ছবিটি এখনও হলে চলছে। ‘কেশরী’ ধুন্ধুমার হিট না হলেও ক্ষতি পুষিয়ে দিয়েছে ‘মিশন মঙ্গল’ ও ‘হাউসফুল ফোর’-এর ব্যবসা। ‘গুড নিউজ়’ একশো কোটির ক্লাবে সদ্য পা রেখেছে। প্রথম দিন থেকেই ছবির কালেকশন ভাল। লক্ষ্যণীয় বিষয়, অক্ষয়ের চারটি ছবি চার ভিন্ন ঘরানার। প্রোপাগান্ডা ছবি করে তিনি সমালোচিত হন। তবে বক্স অফিসে তা হিট। পাশাপাশি ‘হাউসফুল ফোর’-এর মতো ননসেন্স কমেডিও ব্যবসা করেছে। অঁসম্বল কাস্ট হলেও সাফল্যের সিংহভাগ খিলাড়ি কুমারের ব্র্যান্ডের।

গত দু’বছরের মতো এ বছরেও অক্ষয়ের এই দাপট দেখে হতবাক অভিনেতা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করতে পারি না, আমার ছবি এত টাকার ব্যবসা করেছে ।’ হতবাক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও। অন্যদিকে সালমানের মুক্তি পেয়েছে ২টি ছবি। যার মধ্যে দুটো ছবিকেই ফ্লপের ঘরে রাখছেন চলচ্চিত্রবোদ্ধারা। সালমানের শেষ বাম্পার হিট ছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া টাইগারের সিকুয়েল।

অ্যাকশন-কমেডি হিরোর তকমা ছেড়ে অক্ষয় ‘অল ইন ওয়ান’ প্যাকেজ হয়ে উঠেছেন। এ দিকে সালমান তা করবেন না, কারণ শার্ট ছাড়া ভাইজানকে দেখতেই ভিড় জমান তার অন্ধ ভক্তরা। এমনটাই মনে করেন অভিনেতা। তবে জাদু যে চলছে না, তা তিনি বুঝছেন না!

আর বুঝছেন না বলেই সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে ইগোর লড়াইয়ে তাঁর একটি বড় প্রজেক্ট বাতিল হয়ে গেল। হয়তো এই ছবিতে ছক ভাঙতে পারতেন সালমান। অন্য দিকে অক্ষয়ের আগামী ছবির প্যাকেজও বৈচিত্রপূর্ণ। যশ রাজ ফিল্মসের ব্যানারে পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করবেন তিনি।

এই মুহূর্তে বলিউডে সিনিয়রদের মধ্যে অক্ষয় আর সালমানের ছবি নতুন বছর আবারও দেখা যাবে। তবে ফলাফল কী হবে তা এখন অপেক্ষার পালা। সূত্র: আনন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading