চাইলে নিতে পারেন ‘ভূতবিদ্যা’র কোর্স!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৫
বিজ্ঞানীদের মতে, ভূত বলতে আসলেই কিছু নেই। তবে অনেকেই মনে করেন পৃথিবীতে আসে ভূত-প্রেত। আর তাইতো আপনি চাইলে ভূত-প্রেতের উপরে করতে পারেন সার্টিফিকেট কোর্স! সেই সুযোগটি আপনাকে করে দিবে ইন্ডিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। যেসব রোগীরা দাবি করে যে তারা ভূত দেখেছেন বা তাদেরকে ভূতে ধরেছে সেসব রোগীদের কিভাবে চিকিৎসা সেবা দিতে হয় সেটাই শেখানো হয় এই কোর্সে। ইন্ডিয়ার উত্তরাঞ্চলীয় শহর ভারানাসির বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ছয় মাসের এই কোর্স।
কর্তৃপক্ষ বলছে, এই কোর্সে শারীরিক ও মানসিক বিষয়ক রোগ বা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার সম্পর্কে পড়ানো হবে যে, রোগটিকে প্রায়ই অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা বলে ভুল করা হয়। বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভূতবিদ্যা শেখানোর জন্য আলাদা একটি ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ অনুষদের ডিন বলেন, ‘ভূত বিদ্যা মূলত সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার নিয়ে কাজ করবে যা আসলে অজানা কারণে হয়ে থাকে এবং এটি মন ও দেহের বিশেষ ধরণের অবস্থা।’ তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশে প্রথম এ ধরণের একটি কোর্স শেখানোর সুযোগ দিয়েছে, যা চিকিৎসকদের ‘ভূত বিষয়ক অসুস্থতায় আয়ুর্বেদ উপায়ে নিরাময়ের’ সেবা দেয়া শেখাবে।

