ফখরুল সন্ত্রাসীদের নেতা : তথ্যমন্ত্রী

ফখরুল সন্ত্রাসীদের নেতা : তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সন্ত্রাসীদের দল এবং এই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতা।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখেছি বিএনপি কিভাবে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষে ওপর বোমা মেরেছে, দাড়ানো ট্রাকের ভিতর ঘুমন্ত চালকের ওপর বোমা এবং স্কুল-কলেজে শিক্ষার্থীদের ওপর বোমা হামলা চালিয়েছে।

মির্জা ফখরুলের আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে মন্তব্য সম্পর্কে হাছান মাহমুদ বলেন, কিছুদিন আগে বিএনপি হাইকোর্টের সামনে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিল, পুলিশ সদস্যদের ওপর হামলা করেছিল এবং গাড়ি ভাঙচুর করেছিল। সন্ত্রাসী পরিবেষ্টিত এবং তাদের নেতা হয়ে মির্জা ফখরুলের এমন মন্তব্য করা জাতির কাছে সবচেয়ে প্রহসন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading