ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা

ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩৬

ফরিদপুরে সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলায় চার পুলিশসহ দশ জন আহত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় উপজেলা সদরের আওয়ামী লীগের অফিসে সামনে ছাত্রলীগের মিছিলের উপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

হামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অরিক্তি পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

“এরা হলেন এসআই ফরাদ, এসআই কামরুজ্জামান, এএসআই রবিউল ইসলাম, কনেস্টবল জাহাঙ্গীর হোসেন।”

এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির, যুবলীগ নেতা ফরাদ হোসেন, বাপ্পি, জুয়েল হাওলাদার, শাওন আহমেদ আহত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীমের দাবি ফরিদপুর-৪ আসনে (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী হামলা চালায়।

“এ সময় উভয় পক্ষের ৬/৭ জন আহত হয়।”

হামলার কথা অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, দীর্ঘদিন এ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কীভাবে আমি ছাত্রলীগের মিছিলে হামলা করতে পারি?

“হামলার খবর পেয়ে আমি সেখানে গিয়ে সংর্ঘষ থামানোর চেষ্টা করিছি মাত্র” বলে যোগ করেন তিনি।

তিনদিন আগে কাজী জাফরউল্লাহ সাহেব সদরপুরে জনসভা করে উস্কানিমূলক বক্তব্য রাখাকে এ সংর্ঘষের কারণ বলে দাবি করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থক। অন্যদিকে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক। কাজী জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

ছাত্রস্বার্থ ও দেশের অনেক সঙ্কটকালে বেশিরভাগ আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রলীগ সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য লড়ছে সংগঠনটি। সে সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটল।

এদিকে, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading