বঙ্গবন্ধুর সমাধিতে মুখ্যসচিবসহ তিন সচিবের শ্রদ্ধা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ তিন সচিব। অন্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব-১ তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার (৪ জানুয়ারি) তারা পৃথকভাবে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের কালরাত্রে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন নতুন দায়িত্ব পাওয়া সরকারের গুরুত্বপূর্ণ সচিবরা। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

