চলতি বছরে বন্ধ হবে গুগলের যেসব সেবা

চলতি বছরে বন্ধ হবে গুগলের যেসব সেবা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০

ব্যবহারকারীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় চলতি বছর বেশ কয়েকটি সেবা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে গুগল প্রতিষ্ঠান। নিচে দেখে নেয়া যাক সেই সব সেবার বিস্তারিত..

হ্যাংআউটস: ব্যবহারকারীদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় গুগল হ্যাংআউটস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। অবশ্য এটাকে বন্ধ না বলে পরিবর্তনও বলা যেতে পারে। এ বছর গুগল হ্যাংআউটস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে হ্যাংআউটস চ্যাট অ্যান্ড মিটস নামে পরিচিতি পাবে। এ কারণে হ্যাংঅ্যাউটসে যাদের অ্যাকাউন্ট ছিল বা যারা এটি ব্যবহার করতেন তাদের নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। গুগল জানিয়েছে, ঘটনাটি ঘটবে এ বছরের জুন মাসে।

গুগল হায়ার: ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর জনবল নিয়োগের ক্ষেত্রে সুবিধা দিতেই গুগল হায়ার চালু করা হয়। প্রায় ২ বছর চলার পর এই সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে কেন এটি বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ বছরের ১ সেপ্টেম্বররে গুগল হায়ার বন্ধ হওয়ার কথা রয়েছে।

গুগল ক্লাউড প্রিন্ট:  প্রিন্টিংয়ের ক্ষেত্রে চালু হওয়া গুগল ক্লাউড প্রিন্ট সেবাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর সেবাটি বন্ধ করা হবে। এজন্য প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিকল্প কোনও অ্যাপস ব্যবহারে উৎসাহী করছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading