চলতি বছরে আসতে পারে যেসব স্মার্টফোন

চলতি বছরে আসতে পারে যেসব স্মার্টফোন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৪

২০১৯ কে বিদায় জানিয়ে চলে এসেছে ২০২০।  গত বছরের ন্যায় চলতি বছরও বাজারে আসবে নতুন নতুন সব স্মার্টফোন।

এমনই কিছু স্মার্টফোন নিয়ে সাজানো হয়েছে এই আয়োজনটি।

হুয়াওয়ে পি ৪০: ২০১৯ সাল হুয়াওয়ের জন্য তেমন সুখকর ছিল না। তবে সবকিছু ছাপিয়ে চলতি বছরে আসছে চমকপ্রদ নতুন স্মার্টফোন হুয়াওয়ে পি ৪০। এতে থাকছে পাঁচটি ক্যামেরা। এরমধ্যে মূল ক্যামেরা হতে পারে ৬৪ মেগাপিক্সেলের।

আইফোন ১২:  এ বছরের শেষের দিকে বাজারে আসবে আইফোন ১২ সিরিজ। সিরিজটিতে থাকবে ফাইভ-জি পরিসেবা নিয়ে।  নতুন ডিজাইনে থাকছে না কোনো নচ ও ওএলইডি ডিসপ্লে। নতুন বছরের প্রথম দিকেই তিনটি ফোন উন্মুক্ত করার চিন্তভাবনা রয়েছে অ্যাপলের।

স্যামসাং গ্যালাক্সি এস ১১:  মার্চের আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ১১। পশ্চিমা গণমাধ্যম থেকে জানা যায়,  নতুন এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল আরো ক্ষুদ্রতর হতে চলছে। ঠিক যেমনটা এখন স্যামসাং নোট ১১ এর রয়েছে। ফাইভ-জি তো থাকছেই। তবে যাই হোক, নতুন চমক নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস ১১ বিশ্ব কাঁপাবে বলে ধারণা বিশ্লেষকদের।

অপো ফাইন্ড এক্স টু: পপ ক্যামেরা এনে অপো ফাইন্ড এক্স স্মার্টফোনের আধুনিকীকরণের পথে হাঁটছিল প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে, পরবর্তী স্মার্টফোনের জন্য এবার আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনতে চলেছে অপো। ডিভাইসটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫।

নোকিয়া ৮.২: বাজারে ফাইভ-জি হ্যান্ডসেট আনতে কিছুদিন আগে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। তখনই ঠিক হয়েছিল, নোকিয়ার নতুন স্মার্টফোনগুলোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের হার্ডওয়্যার থাকবে। শোনা যাচ্ছে, নতুন এই নোকিয়া ৮.২ হ্যান্ডসেটে চমকপ্রদ কিছু ফিচার থাকছে। স্ন্যাপড্রাগন ৮৬৫-এর পাশাপাশি আর কী ফিচার থাকছে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading