টাইপ টু ডায়াবেটিসের প্রথম লক্ষণ!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৮
ডায়াবেটিস একটি বিপাক জনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারনে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এক সময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে।
প্রায়ই চোখে ঝাপসা দেখছেন, কোনো কিছু পড়া বা দেখার সময় চোখে চাপ অনুভব করছেন? অবহেলা না করে অবশ্যই রক্তপরীক্ষা করে নিন৷ কারণ এটি হতে পারে টাইপ টু ডায়াবেটিসের প্রথম লক্ষণ!
বিশেষজ্ঞরা বলেন, সঠিক লাইফস্টাইলের অভাবে ধীরে ধীরে বাড়ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সমস্যা৷ আবার ডায়াবেটিস থেকে শরীরে বাসা বাঁধছে নানা অসুস্থতা৷ রক্তে শর্করার মাত্রা বেড়ে ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে সবকটি ছোট ছোট রক্তনালীর ওপর তার প্রভাব পড়ে৷
ডায়াবেটিসের অন্যতম প্রভাব পড়ে চোখে। যার ফলে চোখের দৃষ্টি ঝাপসা হতে থাকে৷ তাই হঠাৎই চোখের দৃষ্টি ঝাপসা মনে হলে অবশ্যই রক্তপরীক্ষা ব্লাড সুগার চেক করে নিন৷
রক্তপরীক্ষায় যদি টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে তাহলে শুরু থেকেই সাবধান হয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন৷ ফাইবারযুক্ত খাবার, তেলাল মাছ, ভিটামিন ডি ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার খেয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়৷ সময় থাকতে সচেতন হতে হবে, নয়ত দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে৷

