বিকিনিতে ঝড় তুলেছেন সারা

বিকিনিতে ঝড় তুলেছেন সারা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:০০

সিনেমার বাইরে ভক্তদের সঙ্গে সর্বক্ষণ জুড়ে থাকতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত সবাই ব্যস্ত থাকেন নেটদুনিয়ায় নিজেদের আপডেট দিতে ।

সেই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের একমাত্র মেয়ে সারা আলী খানও । নতুন বছরকে স্বাগত জানাতে ভাই ইব্রাহিম আলি খান এবং মা অমৃতা সিংয়ের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সারা। সেখান থেকেই একের পর এক নতুন ছবি পোস্ট করছেন তিনি।

যার বেশিরভাগগুলিতেই তাকে দেখা গিয়ে সুইমিং পুলে। আর অভিনেত্রীর এই জলকেলিই এখন নেটিজেনদের কাছে হটকেক। এর আগে ভাই ও মায়ের সঙ্গে সুইমিং পুলে সাঁতারের ছবিও পোস্ট করেছিলেন সারা। মায়ের সঙ্গে একটি ছবি আপলোড করে অমৃতা সিংয়ের ‘পুকার’ ছবির একটি জনপ্রিয় গানের লাইনও লেখেন তিনি। ছবির ক্যাপশন ছিল, ‘সমুন্দার মে নাহাকে’ (সমুদ্র স্নান করে)। সূত্র: সংবাদ প্রতিদিন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading