গানে নাম লেখালেন পার্থের মেয়ে
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৮
জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। যার গান শুনে মন জুড়িয়ে গেছে কোটি শ্রোতার মন। এবার গানের জগেত পা রাখলেন তারই মেলে রূপা বড়ুয়া। মেয়ের জন্মদিনে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ শিরোনামে গানটি প্রকাশ করে বাবা পার্থ বড়ুয়া। এ প্রসঙ্গে রূপা বড়ুয়া এক গণমাধ্যমকে বলেন, ‘গানটিতে যখন কণ্ঠ দিই তখন আমার দাঁতে অনেক ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে কোনোরকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। বাবাকে অনুরোধ করেছিলাম আবারো যেন গানটি রেকর্ড করা হয়। কিন্তু এরপর নতুন করে আর রেকর্ড করা হয়নি। আমার জন্মদিনে গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। খবরটি শুনে ভীষণ অবাক হয়েছি।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।

