রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩৮
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এদিন বিদায়ী সাক্ষাৎ করতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসেন জুলিয়া নিবলেট। এসময় অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে ড. মোমেন বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক সহযোগির বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা করাসহ, বাংলাদেশে ভিসা অফিস খুলতে ও বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। হাই কমিশনার তার সরকারের কাছে বিষয়গুলো পৌঁছাবেন বলে আশ্বাস দিয়েছেন।

