হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩৪
বুকে প্রচণ্ড ব্যথার কথা জানালে সোমবার সকাল ৯টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয় বলে ব্যক্তিগত সহকারি মোহাম্মদ বিপ্লব জানিয়েছেন।
তিনি বলে, “প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিওগ্রাম করার পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে, তাৎক্ষণিক একটি রিং পরানো হয়েছে।”
নানককে এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বলে বিপ্লব জানান।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমণ্ডলীর সদস্য হন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা নানক।

