সরকারের বছরপূর্ণ: মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ০৮
আওয়ামী লীগ সরকারের একবছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর দেয়া ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার হবে। বেসরকারি চ্যানেলগুলোও প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
একাদশ জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে গত বছরের এই দিনে ক্ষমতায় আসে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায়। যার ফলে শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। সেইসাথে বাংলাদেশে টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার রেকর্ড গড়েন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

