ইন্টারনেট সেবাদাতা ৮ কোম্পানির লাইসেন্স বাতিল

ইন্টারনেট সেবাদাতা ৮ কোম্পানির লাইসেন্স বাতিল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১৫

লাইসেন্স নবায়ন না করায় আটটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার (৬ জানুয়ারি) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী পাঁচ বছরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৮০ আগে দিন নবায়নের আবেদন না করায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হলো। প্রতিষ্ঠানগুলো হলো- লুসাই সিস্টেম, নেটবি অনলাইন, গ্লোবাল নেটওয়ার্ক, মাইনেট, এস আহমেদ কম্পিউটারস অ্যান্ড প্রিন্টার্স, স্কাই লিংক আইএসপি, স্টার অ্যালাইস ও সুপার নেট বিডি।

এগুলোর আইএসপি সংশ্লিষ্ট সকল কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়ে এক মাসের মধ্যে কমিশনের সকল পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। যথাসময়ে পাওনা পরিশোধ না করলে এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন এবং পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিটিআরসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading