দুর্নীতিবাজ সিন্ডিকেটে প্রশাসন পঙ্গু : ইনু
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ১০
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট বাক্স নিয়ে টানাহ্যাঁচড়া না করে মাঠে কাজ করতে প্রার্থীদের প্রতি আহবান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট প্রশাসনকে পঙ্গু করে ফেলছে। জাসদ সভাপতি বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষধর সাপ এবং জঙ্গি দানবের হোতারা নির্বাচন আসলেই হয়- ইভিএম নিয়ে, না হয় নির্দলীয় সরকারের কথা বলা তাদের কুঅভ্যাসে পরিণত হয়েছে।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতি ইঙ্গিত করে মহাজোটের অন্যতম শীর্ষনেতা ও সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘নির্বাচন করতে চাইলে নির্বাচনের মাঠে যান। সিইসির দিকে নজর দেন। ইভিএম আর ব্যালট বাক্স নিয়ে টানা হ্যাঁচড়া করে কোনো লাভ হবে না।’

