তেলাপোকার সিরাপ!

তেলাপোকার সিরাপ!
Cough syrup

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪৪

প্রায়ই মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা করে। আর এই ব্যথা সারতে অনেকেই ওষধ সেবন করে থাকে।  তাই বলে কি ব্যথা সারতে তেলাপোকার সিরাপ খেতে হবে! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনে। পেট ব্যথা নিরাময়সহ বেশ কিছু চিকিৎসার কাজে তেলাপোকা দিয়ে তৈরি সিরাপের ব্যবহার শুরু হয়েছে সেখানকার চিকিৎসকরা। তবে চাইনিজ চিকিৎসাবিদ্যার ইতিহাস ঘেঁটে জানা যায়, চিকিৎসার কাজে তেলাপোকার ব্যবহার নতুন বিষয় নয়। হাজার বছর আগেও প্রাচীন চাইনিজ চিকিৎসায় তেলাপোকা ব্যবহার করা হতো। সম্প্রতি চীনের চিকিৎসকেরা তেলাপোকার সেই প্রাচীন ব্যবহার ফিরিয়ে এনেছেন। চীনা মেডিকেল সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, বছরে চল্লিশ মিলিয়নেরও বেশি চাইনিজ নানা ধরনের অসুখের জন্য তেলাপোকা দ্বারা তৈরি সিরাপ খায়। সংস্থাটি আরও জানিয়েছে, এই সিরাপ শারীরিক সমস্যা উপশমে বেশ কার্যকর। চিকিৎসায় তেলাপোকার ব্যবহার বৃদ্ধি পাওয়ার পর থেকে চীনে বাণিজ্যিকভাবে তেলাপোকার উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। জিকচাং, সিচুয়ান, দক্ষিণ চীনে গড়ে উঠেছে অনেকগুলো বাণিজ্যিক খামার। এর মধ্যে জিকচাংয়ের খামারটি সবচেয়ে বড়। এই খামারে বছরে ছয় বিলিয়ন তেলাপোকা উৎপাদন করা হয়। তেলাপোকা উৎপাদনে এত বড় খামার বিশ্বের আর কোথাও নেই। জিকচাংয়ের এই খামার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে তেলাপোকা উৎপাদন, তাদের বংশবৃদ্ধি ও খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading