এই সময়ে ঠান্ডা দূর করতে ঘরোয়া উপায়ে

এই সময়ে ঠান্ডা দূর করতে ঘরোয়া উপায়ে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪৮

তীব্র শীতে কাবু হয়ে পড়ছে পুরোটা দেশ । গরম কাপড় পরেও ভোগান্তি কমছে না খেটে খাওয়া মানুষদের। ঠান্ডা হয়ে যাচ্ছে হাত-পা। আসুন তবে জেনে নেই এই শীতে হাত ও পা ঠান্ডা থেকে দূর করতে কিছু ঘরোয়া উপায়..

গরম তেলে ম্যাসাজ করুন: হাতের তালু ও পায়ের আঙুল গরম রাখার সহজ উপায় হলো ম্যাসাজ করা। এতে করে শরীরে অক্সিজেন সরবরাহ বাড়বে যা হাত ও পা গরম করবে।

এপসম লবণ পানি: বাসায় যদি এপসম লবণ থাকে, তাহলে গরম পানির সাথে এপসম লবণ মিশিয়ে আপনার পা ও হাত চুবিয়ে রাখুন। এপসম লবণ আপনার শরীরে ম্যাগনেশিয়াম যোগান দেবে ও শরীর উত্তপ্ত রাখবে।

আয়রন সমৃদ্ধ খাবার খান: শরীরে আয়রনের ঘাটতি থাকলে রক্তস্বল্পতা সৃষ্টি হয়, এতে হাতের তালু ও পা ঠান্ডা থাকে সব সময়। তাই রক্তস্বল্পতা সারাতে আয়রন সমৃদ্ধ খাবার- খেজুর, সয়াবিন, পালং শাক, আপেল, জলপাই, কচু শাক এসব খান।

প্রযোজনে চিকিৎসক: তীব্র শীতের কারণে হাত পা বেশি ঠান্ডা হয়ে গেলে ঘরোয়া উদ্যোগ নিতে পারেন। তবে সব সময় যদি হাত পা ঠান্ডা থাকে আর ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া বা কমা, জ্বর থাকা, জয়েন্টে ব্যথা, হাতের তালু বা পায়ের আঙুলে ক্ষত সারতে দেরি হলে, ত্বকে র‌্যাশ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত আপনার। আর যদি আপনার পায়ের আঙুল ধরলে ঠান্ডা অনুভব না হয়, কিন্তু ভেতরে ঠান্ডা অনুভব হয়, তাহলে তা নার্ভ ড্যামেজের লক্ষণ হতে পারে। তাই এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading