জিম্বাবুয়ের অধিনায়ক উইলিয়ামস-চিবাবা

জিম্বাবুয়ের অধিনায়ক উইলিয়ামস-চিবাবা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫৪

জিম্বাবুয়েকে লম্বা সময় নেতৃত্ব দেন  সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।   এরপর গত সেপ্টেম্বরে বাংলাদেশে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর অবসরে যান তিনি। এবার তার সুপারিশেই জিম্বাবুয়ের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে শেন উইলিয়ামসকে। এছাড়া ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অস্থায়ীভাবে চামু চিবাবাকে দলনেতা করা হয়েছে। যদিও দু’জনকেই অন্তর্বর্তীকালীন নেতৃত্বের ভার বুঝিয়ে দেওয়া হয়। স্পিন বোলিং অলরাউন্ডার উইলিয়ামস সর্বশেষ জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে সিঙ্গাপুরে স্বাগতিক দেশ ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে জিম্বাবুয়ে। দূর্বল সিঙ্গাপুরের বিপক্ষে একটি ম্যাচ হারলেও টুর্নামেন্টে শীর্ষ থেকে শেষ করে চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়েই।

তবে মজার ব্যাপার এই মাসাকাদজা থেকেই টেস্টের নেতৃত্ব বুঝে পেলেন উইলিয়ামস। সর্বশেষ দেশটি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে খেলেছিল। পরে মাসাকাদজা ২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বোর্ডের নতুন পজিশনে বসেন। এদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ের নেতৃত্বে এলেন চিবাবা। যদিও এক বছরের বেশি সময় ধরে তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেন না। সর্বশেষ তিনি ২০১৮ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading