ব্রহ্মপুত্রে ভেসে উঠল তিথির মরদেহ

ব্রহ্মপুত্রে ভেসে উঠল তিথির মরদেহ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৮

ব্রহ্মপুত্র নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির দুইদিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে কাপাসিয়ার সিংহশ্রী নয়ানগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু তিথি ধর (১০) ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মতিলাল ধরের মেয়ে। সে ছিল নিগুয়ারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনাস্থলের অদূরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা খবর দেন। পরে সকাল পৌনে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, গত রবিবার নিগুয়ারী এলাকার বিশ্বনাথ ধর তার ছয় মাস বয়সী ছেলে শ্রাবণ ধরের মুখে প্রসাদ দিতে নৌকায় কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় নয়ানগর এলাকায় বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে গেলে কয়েকজন যাত্রী সাঁতরে নদীর কাপাসিয়া অংশে ও কয়েকজন পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের পাগলা থানা অংশের তীরে পৌঁছান। এসময় ডুবে যাওয়া নৌকার ৩ যাত্রী আহত হন এবং স্কুলছাত্রী তিথি ধর নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তিথি ধরের সন্ধান পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading