সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার দাবি

সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার দাবি
bty

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৬

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে  সকালে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে। এপ্রেক্স ক্লাব অব জামালপুরের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আয়োজক সংগঠন ও জামালপুর প্রেসক্লাব ছাড়াও জেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতকর্মীরা অংশ নেন। বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলাকারী পৌর কাউন্সিলর ও ‘ভূমিদস্যু’ রুনু খানসহ মামলা এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগ থেকে রুনু খান ও তার ছেলে রাকিব খানকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। নয়তো লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। এপেক্স ক্লাব অব জামালপুরের সভাপতি আবু সায়েম সাদাতউল করিমের সভাপতিত্বে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান, সহসভাপতি দুলাল হোসাইন, সাংবাদিক ও এপেক্সিয়ান কাফি পারভেজসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রুনু খান ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক শেলু আকন্দকে পিটিয়ে তার দুই পা ভেঙে দেন। শেলু আকন্দ এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তার দুই পা পঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading