মাগুরায় ভুল অস্ত্রোপচারের দায়ে চিকিত্সকের কারাদণ্ড

মাগুরায় ভুল অস্ত্রোপচারের দায়ে চিকিত্সকের কারাদণ্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১০

ভুল অস্ত্রোপচারের অভিযোগে মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিত্সক নন্দ দুলালকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে  ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান  এ রায় ঘোষণা করেন। তবে সাজাপ্রাপ্ত চিকিত্সকের পক্ষের আইনজীবী একই আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান,  ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে জেলার হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজারিয়ানের সময় মূত্রনালি কেটে ফেলেন। চিকিেকর ভুলের  কারণে সালমা খাতুন পরবর্তীতে পঙ্গু হয়ে যান। এ ব্যাপারে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে আদালতে (মাগুরা-জে আর-৩০০) মামলা দায়ের করেন। নন্দ দুলালের স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী কুমুদ রঞ্জন জানান,  আপিলের শর্তে একই আদালতে আসামির জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading