ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১২

আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিরা দলে দলে জড়ো হয়েছেন। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইজতেমা ময়দানে ইয়াকুব আলী শিকদার (৮৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার লাখিরপাড় এলাকার মৃত হাসেম আলীর ছেলে। ইজতেমার মুরব্বি হাজি রেজাউল করিম জানান, সকালে সাড়ে ৬টার দিকে ইয়াকুব আলী শিকদার নিজ খিত্তায় হূদরোগে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading