মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-পুত্র খুন

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-পুত্র খুন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় মজনু মিয়া নামে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন বেগম (২৬) এবং তার ছেলে নূর মোহাম্মদ (৬)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত পারভীনের শ্বশুর আবদুর রহমান জানান, কাউন্নারা গ্রামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুরুশাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। একটি ইউনিটে পারভীনের সঙ্গে তার শ্বশুর ও শাশুড়ি থাকেন। বুধবার খাওয়াদাওয়া শেষে রাত ১০টার দিকে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর হোসেনকে নিয়ে ঘুমাতেন। ভোরে নূর হোসেন দাদার কাছে আরবি পড়ত। ভোরে ফজরের নামাজের পর আরবি পড়তে না আসায় খোঁজ নিতে যান দাদা আবদুর রহমান। গিয়ে পারভীনের ঘরের দরজা খোলা পান। ভেতরে ঢুকে দুজনের লাশ দেখতে পান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় পারভিন ও তার ছেলে নূর মোহাম্মদ খুন হন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে চাকু দিয়ে আঘাতের দাগ রয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading