কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
উত্তরদক্ষিণ। শুক্রবার (১২ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মনু নদীতে মাছ ধরার সময় মুজিবুরের ওপর গুলি চালানো হয়। মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে।
জানা যায়, বিকেলে মুজিবুর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, গুলিতে মুজিবুর রহমান মারা গেছেন এমনটি স্বজনরা তাকে জানিয়েছেন। মৃতদেহ ইন্ডিয়ার ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে আছে।
ইউডি/এবি

