অ্যাকশন কন্যা হয়ে ফিরছেন মাহি

অ্যাকশন কন্যা হয়ে ফিরছেন মাহি

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ১৫

চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনেকেই তাকে অ্যাকশন কন্যা বলেও ডাকেন। কারণ তার অভিনীত অ্যাকশন ঘরানার ছবি ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ হয়েছিল সুপারহিট। দিন পাল্টেছে। মাহিও অভিনয় করছেন বিভিন্ন চরিত্রে। প্রায় ৫ বছর পর আবারও অ্যাকশন কন্যা হেসেবে ধরা দিবেন তিনি। অভিনয় করবেন ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ শিরোনামের একটি ছবিতে। অ্যাকশন ঘরানার ছবিটিতে মাহিকে দেখা যাবে দুটি ভিন্ন চরিত্রে। সম্প্রতি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। তিনি জানান, অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রের প্রি-প্রডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে। চলতি মাসের শেষে শুরু হবে এর শুটিং। আর শুটিংয়ের সময় জানানো হবে মাহির বিপরীতে কে অভিনয় করবেন। 

এদিকে, কিছুদিন আগেই মাহি শেষ করেছেন তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মারুফ আকিব, চিকন আলী, নুসরাত জাহান পাপিয়া, জয় চৌধুরী, সীমান্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading