ইন্ডিয়ার তিন নাট্যোৎসবে শব্দাবলী

ইন্ডিয়ার তিন নাট্যোৎসবে শব্দাবলী

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ১০

ইন্ডিয়ার তিনটি নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে দেশের জনপ্রিয় নাট্যদল শব্দাবলী। উৎসবগুলোতে তারা পরিবেশন করবে তাদের ৬৩তম প্রযোজনা বিখ্যাত আমেরিকান নাট্যকার ইউজিন ও’ নিল-এর কালজয়ী নাটক ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস’।আগামী ১১ জানুয়ারি ২০২০ ত্রিপুরার কাকড়াবন দেশবন্ধু সংঘ ও অভিমুখ সংগঠনের যৌথ আন্তর্জাতিক নাট্যোৎসব ‘নাট্যসৃজন- ৪’র উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেওয়ার মধ্য দিয়ে শব্দাবলী শুরু করবে তাদের নতুন বছরের নাট্যযাত্রা। এরপর ১২ জানুয়ারি ধর্মনগরে ‘ষষ্ঠ নাট্যমঞ্চ নাট্যোৎসব ২০২০’ ও ১৩ জানুয়ারি ‘শেখর স্মৃতি নাট্যোৎসব ২০২০’-এ তারা নাটকটি মঞ্চস্থ করবে।

‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস’ ইউজিন ও’নীল এর এক অনবদ্য সৃষ্টি। প্রায় শত বছর আগের হলেও গল্পটা সবার কাছে বর্তমান। একই সঙ্গে প্রেম, হিংসা, যৌনতা, লালসা, চতুরতা, সংঘাত এবং মৃত্যুর প্রকাশ রয়েছে এই নাটকে। নৈতিকতার চিহ্নবিহীন সমাজে আমরা প্রতিদিন দেখছি ভ্রূণ হত্যা, নারীরা কেবল ভোগের সামগ্রী, উত্তরাধিকার তৈরির চেষ্টায় অনৈতিকতাকে প্রশ্রয়, অসম বিবাহ এবং অসম বাসনার রুপদানের অসংগতি। সমাজ বাস্তবতার সঙ্গে মিল রেখে নাট্যকারের শত বছর আগের চিত্রায়িত ক্যানভাস আজও আমাদের জীবনে বিদ্যমান। শব্দাবলীর ৬৩তম প্রযোজনা ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস’ নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য নির্দেশক ফজলুর রহমান পলাশ। আর এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহম্মেদ জয়, আনোয়ার শামীম, নাবিলা নাসরিন, শহীদুল ইসলাম শিশির, ইয়াছির আরাফাত, জহিরুল ইসলাম ও টি আই তপু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading