১ যুগ পর হাঙ্গামা ২’তে শিল্পা শেঠি

১ যুগ পর হাঙ্গামা ২’তে শিল্পা শেঠি

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ১৫

অনেক দিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না বলিউড তারকা শিল্পা শেঠিকে। সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান কিংবা শোতে দেখা মিলছে প্রতিনিয়তই। প্রায় ১ যুগ পর সিনেমায় কাজ করতে চলেছেন। ছবির নাম ‘হাঙ্গামা ২’। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শনা।  নিজের ইনস্ট্রগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিল্পা লিখেন, আজ থেকে নতুন করে শুরু। আজ হাঙ্গামা-২ ছবির প্রথম দিন। ছবিটি নিয়ে আমি বেশ উত্তেজিত এবং নার্ভাস। সবার দোয়া ও ভালবাসা চাই।

এর আগে ২০০৩ সালে নির্মিত হয়েছিল কমেডি ছবি ‘হাঙ্গামা’। ছবিটি বেশ সারা পেয়েছিল তখন। সেই ধারাবাহিকতায় ১৬ বছর পর একই পরিচালক নির্মাণ করতে চলেছেন ছবিটির সিক্যুয়াল। ছবিটিতে শিল্পা শেঠি ছাড়াও আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মিজান, প্রণিতা প্রমুখ। ২০১৩ সালে নির্মাতা প্রিয়দর্শন নির্মান করেছিলেন ‘রাঙ্গরেজ’ সিনেমা। ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়ে ৬ বছর পর নির্মাণে ফিরলেন প্রিয়দর্শন। ‘হাঙ্গামা ২’ ছাড়াও শিল্পা কাজ করবেন ‘নিকাম্মা’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন সাব্বির খান। সূত্র: দ্য স্ট্যাটসম্যান

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading