চুয়াডাঙ্গায় ৯৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় ৯৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০

চুয়াডাঙ্গা জীবননগরের কাশিপুর থেকে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আশরাফ কাশিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে জীবননগরে কাশিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফ আলী তার বাড়িতে বিপুলসংখ্যক ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আশরাফ আলীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading