গাজীপুরে পোশাক কারখানায় আগুন
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০
গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ওই কারখানার একটি ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

