এমপি মোজাম্মেলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এমপি মোজাম্মেলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও বাগেরহাট আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি)

তার কফিনে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে তিনি মরহুমের কফিনে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¦না দেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

কফিনে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর আগে প্রয়াত সংসদ সদস্যের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ ও হুইপগণ এই বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাগেরহাট-৪ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীবর্গ, ডেপুটি স্পিকার, হুইপগণ, সংসদ সদস্যগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ডা. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading