দুর্নীতিবাজদের ‘ছাই দিয়ে’ ধরতে চান ডিএমপি কমিশনার

দুর্নীতিবাজদের ‘ছাই দিয়ে’ ধরতে চান ডিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ৫৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, তাদের আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে আয় করা টাকা নিয়ে তারা সুখে থাকবেন।’

শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এর উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা যাকে ধরতে চাই, তাকে শক্ত করেই ধরতে চাই। প্রযুক্তি ব্যবহার করে কারও অবৈধ টাকার উৎস, টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে, সব খোঁজ-খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে তাকে সেটা আমরা ব্যবহার করতে দেবো না। আমরা তাদের বিনিয়োগ বন্ধ করবো।’

প্রশিক্ষণ নিতে আসা দুদক কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেন। আপনাদের যত বিপদ আসুক, আমরা আপনাদের পাশে থাকবো।’ কর্মশালার শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেইনি। একইভাবে দুদক দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।’ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading