অস্কারের মনোনয়নে এগিয়ে ‘জোকার’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
আগামী ৯ ফেব্রুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। তার আগে সামনে আসল মনোনয়নের তালিকা। এ বছর অস্কারের আসরে সব চেয়ে বেশি মনোনয়ন পেয়েছে টড ফিলিপ্সের ‘জোকার’। ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে সবচেয়ে এগিয়ে ‘জোকার’। এছাড়া ১০টি করে মনোনয়ন পেয়েছে- ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ‘জো জো র্যাবিট’, ‘লিটল ওমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়ছে।
দেখে নেওয়া যাক ৯২তম অস্কারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগের মনোনয়ন তালিকা:
সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে: দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, ম্যারেজ স্টোরি, জোকার, লিটল ওমেন, ফোর্ড ভার্সেস ফেরারি, নাইন্টিন সেভেন্টিন, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট।
সেরা পরিচালক বিভাগে মনোনীতদের মধ্যে রয়েছেন: টড ফিলিপ্স (জোকার), কোয়ান্টিনো টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান), স্যাম মেন্ডেস (নাইন্টিন সেভেন্টিন) ও বং জুন-হো (প্যারাসাইট)।
সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন: জোয়াকিন ফিনিক্স (জোকার), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জোনাথন প্রাইস (দ্য টু পোপস) ও অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি)।
সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন: সিয়োর্স রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বম্বশেল), রেনেই জেলওয়েগার (জুডি), সিনথিয়া আরভিও (হ্যারিয়ট) ও স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি)।
সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে পেয়েছেন:ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ ও মার্গো রবি।
সেরা সহ-অভিনেতা হিসেবে: টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি, ব্র্যাড পিট মনোনীত।
সেরা বিদেশি সিনেমার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে: করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গ্লোরি (স্পেন) ও প্যারাসাইট (সাউথ কোরিয়া) সিনেমাটি।

