জনপ্রিয় অভিনেত্রীকে কুপিয়ে হত্যা

জনপ্রিয় অভিনেত্রীকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ২২:০০

কানাডার ওন্টারিও প্রদেশে ইন্ডিয়ান বংশোদ্ভূত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওন্টারিওর উইন্ডসর এলাকার টড লেনের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ সার্ভিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ছুরিকাঘাতের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও প্যারামেডিকরা ন্যান্সিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।পুলিশ এই ঘটনাকে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে প্রাথমিক তদন্তে দাবি করলেও আততায়ীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

তদন্তের স্বার্থে কানাডা স্ট্রিট ও বিশপ স্ট্রিটের দুটি বাড়ি সিল করে দেওয়া হয়েছে।সম্প্রতি এক ধর্মগুরুকে কটাক্ষ করেও কন্টেন্ট বানিয়েছিলেন নিহত ন্যান্সি। এরই জেরে খুন কি না, তা–ও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ন্যান্সি গ্রেওয়ালের মা শিন্দরপল কৌর সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই ন্যান্সির কাছে নানা হুমকি আসছিল।

কয়েক মাস আগে তার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।’তিনি স্থানীয় একটি গুরুদ্বারের এক ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

তার দাবি, সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করার পর থেকেই ন্যান্সিকে ভয় দেখানো হচ্ছিল।পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা ন্যান্সি গ্রেওয়াল সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্টভাষী মতামতের জন্য পরিচিত ছিলেন। তার কন্টেন্টের মূল বিষয়বস্তু ছিল খালিস্তান বিরোধিতা।

তিনি কানাডা ও ইন্ডিয়াতে সক্রিয় খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লাগাতার সরব ছিলেন।বিশেষ করে জেলবন্দি সাংসদ অমৃতপাল সিং, শিরোমণি আকালি দল নেতা বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ডিলনের কড়া সমালোচনা করতেন তিনি।

এ ছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন নিয়ে তিনি ভারতের পক্ষে অবস্থান নিয়ে ভিডিও তৈরি করতেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading