ইন্ডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ল নারী দল
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৪৫
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইন্ডিয়ার পাটনায় চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্টে অংশ নেবে সালমা খাতুনের দল। সে লক্ষ্যে আজ (১৪ জানুয়ারি) পাটনার উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী দল। দুপুর সাড়ে তিনটায় বিমানে উঠেন টাইগ্রিসরা। ৬ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ১৮ সদস্যের ঘোষিত সেই দলে নেই রুমানা আহমেদ। সাউথ এশিয়ান গেমসেও তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দেশসেরা অলরাউন্ডার রুমানা আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। একই কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও খেলতে পারেননি রুমানা। ১ বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।

