আইসিসি বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে দেয়ার পিছনে অনেক বড় ভূমিকা পালন করেছেন বেন স্টোকস।  শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের হার না মানা ইনিংস খেলেন। আর তাই তো আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন বেন স্টোকস। আইসিসির ভোটিং সময় পর্যন্ত পেস বোলিং অলরাউন্ডার স্টোকস ২০টি ওয়ানডে খেলেছেন, যেখানে ৭১৯ রানের পাশাপাশি ১২টি উইকেট নিয়েছেন। এছাড়াও ১১ টেস্টে ৮২১ রান ও ২২টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে দলকে বাঁচানো তার ১৩৫ রানের অপরাজিত ইনিংসটি ছিল সময়ের সেরা ইনিংস।

এদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। আর ওয়ানডে বর্ষসেরার পুরস্কার উঠেছে ইন্ডিয়ার রোহিত শর্মার হাতে। আজ (১৫ জানুয়ারি) ঘোষিত আইসিসির এই পুরস্কারে টি-টোয়েন্টির বর্ষসেরা পারফর্মার হন ইন্ডিয়ার দীপক চাহার। আর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশান । এছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্কল্যান্ডের কায়েল কোয়েটজার।

আইসিসি ক্রিকেট পুরস্কার: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি-বেন স্টোকস (ইংল্যান্ড)। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-রোহিত শর্মা (ইন্ডিয়া)। বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স-দীপক চাহার (ইন্ডিয়া, ৭ রানে ৬ উইকেট বনাম বাংলাদেশ)। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া)। বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার-কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)।  স্পিরিট অব ক্রিকেট পুরস্কার-বিরাট কোহলি (ওভালে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে দুয়ো দেওয়া সমর্থকদের শান্ত থাকতে বলায়)।  বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি-রিচার্ড ইলিংওয়ার্থ।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মার্নাস লাবুশানে, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়াগনার, নাথান লায়ন।

আইসিসির বর্ষসেরা ওডিআই একাদশ: রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading