বার্সা আমার অধীনে ভালো খেলবে: সেতিয়েন

বার্সা আমার অধীনে ভালো খেলবে: সেতিয়েন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

এরনেস্তো ভালভেরদেকে বরখাস্ত করে গত সোমবার (১৩ জানুয়ারি) সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা। ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করা কোচ গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) কাজ শুরু করেছেন। বার্সার প্রধান কোচের নিয়োগ প্রাপ্তির পর নিজের উষ্ণ অনুভূতি প্রকার করেছেন সেতিয়েন। ক্যাম্প ন্যুয়ে এসে শুরুতেই ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, ‘ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসবো। আজ আমার জন্য বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ।’  তিনি আরও বলেন, ‘গতকাল (১৩ জানুয়ারি) আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি।’

সেতিয়েন বার্সার সঙ্গে চুক্তি করেছেন ২০২০ সালের ৩০ জুন পযর্ন্ত। এই দুই বছরে কাতালানরা তার থেকে অনেক শিরোপা আশা করবে সেটাই স্বাভাবিক। সেতিয়েনও যেন প্রস্তুত ক্যাম্প ন্যুয়ের শিরোপা ক্ষুধা মেটানোর। গ্যারান্টি দিয়েছেন, তার অধীনে ভালো খেলবে বার্সা। সেই ব্যাপারে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি তা হলো, দল আমার অধীনে ভালো খেলবে।’ নিজের দর্শন জানানোর পাশাপাশি পূর্বসূরী কোচের ব্যাপারেও পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সেতিয়েন। বার্সার বিদায়ী কোচ ভালভার্দে সম্পর্কে তিনি বলেন, ‘সবসময় মনে করি, আমার কাছে ভালভার্দে অত্যন্ত সঠিক ব্যক্তি। আমি তার কাজকে মূল্যায়ন করি। আমি তার সঙ্গে কথা বলেছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি তাকে ধন্যবাদ জানায়, কারণ সে দলকে লিগে শীর্ষে রেখে যাচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading