২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত ৬ হাজার

২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত ৬ হাজার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০

শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছেন বলে বুধবার (১৫ জানুয়ারি) জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৪৫ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৮৬ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪০ জন।

এছাড়া গত ১ নভেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে স্বাস্থ্য অধিপ্তর জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading