আসল চ্যালেঞ্জ শুরু: কোহলি

আসল চ্যালেঞ্জ শুরু: কোহলি
India's captain Virat Kohli gestures during the first one-day international cricket match between India and Australia in Mumbai, India, Tuesday, Jan. 14, 2020. (AP Photo/Rafiq Maqbool)

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

নিজেদের ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জার হার দেখল ইন্ডিয়া। স্বাগতিকদের করা ২৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি মেনে নেন সব বিভাগেই ব্যর্থ হয়েছে দল। কঠিন প্রতিপক্ষর সামনে পড়তেই আসল চ্যালেঞ্জ শুরু বলে মনে করছেন ভারতীয় দলের অধিনায়ক। কোহলি বলেন, ‘‌তিনটি বিভাগেই আমরা এদিন ব্যর্থ হয়েছি। এই অস্ট্রেলিয়া দল খুবই শক্তিশালী। এই রকম দলের বিরুদ্ধে ভাল খেলতে না পারলে আঘাত পেতেই হবে।’‌

তবে ম্যাচের একটা সময়ে অসি বোলারদের একটু বেশিই সমীহ করে ফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। সে–কথা স্বীকার করে নেন কোহলি। তিনি বলেন, ‘‌অস্ট্রেলিয়ার বোলাররা একসময় ঘাড়ে চেপে বসেছিল। আমরা ওদের বেশি সমীহ করে ফেলেছিলাম। পরে আর ঘাড় থেকে নামাতে পারিনি। এখান থেকেই আমাদের আসল চ্যালেঞ্জ শুরু হল।’‌ মুম্বাইয়ে কোহলি ৩ নম্বরে ব্যাট করতে না নেমে লোকেশ রাহুলকে পাঠিয়েছিলেন। নিজে নামেন ৪ নম্বরে। ব্যাটিং অর্ডারে নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোহলি বলেন, ‘দলের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যানদের সামনে সেরা বোলারদের বিরুদ্ধে খেলার ও ম্যাচ জেতানোর দারুণ সুযোগ। ‌আমরা অতীতেও এই ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। কোনও ব্যাটসম্যান যদি কোনও ফরম্যাটে ভাল পারফর্ম করে তা হলে অন্যান্য ফরম্যাটগুলির জন্য আত্মবিশ্বাস পেয়ে যায়। অন্য ফরম্যাটে লোকেশ রাহুল যেভাবে ব্যাট করছে তার জন্য আমরা ওকে আগে পাঠাতে চেয়েছিলাম। এইরকম বিষয় নিয়ে আমরা ভাবনাচিন্তা করতেই পারি। একটা ম্যাচে এইরকম হারের বিষয় নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই রিল্যাক্স থাকতে পারে। আমি মনে করি আমার পরীক্ষা–নিরীক্ষা করার অধিকার রয়েছে।’‌ ‌

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading