৫ বছরেই গিনেজ রেকর্ড!

৫ বছরেই গিনেজ রেকর্ড!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

মাত্র পাঁচ বছর। এ বয়সেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ইন্ডিয়ার এক শিশু। ইন্ডিয়ার হায়দারাবাদের ছোট্ট ছেলেটির নাম আসমান। তায়কোয়ান্দোতে এক ঘণ্টা অনবরত ‘নি স্ট্রাইক’ মেরে রেকর্ডে নাম লিখিয়েছেন ক্ষুদে এই ক্রীড়াবিদ। এর আগে ‘ইউএসএ ওয়ার্ল্ড ওপেন তায়কোয়ান্দো’-তে তাম্র পদক পেয়েছিলো আসমান।

জানা গেছে, গিনেজ বুকে নাম লেখাতে অনেকদিন ধরেই অনুশীলন চালাতে হয়েছে ক্ষুদে এই ক্রীড়াবিদকে। শেষ পর্যন্ত সফলতা পেলো রেকর্ডসে নিজের নাম উঠানোর ভেতর দিয়ে। এক ঘণ্টায় ১২০০ এর বেশি স্ট্রাইকের মাধ্যমে রচনা করেছেন অনন্য এই ইতিহাস।

ছেলের এমন কৃতিত্বে বেশ খুশি আসমানের বাবা আশীষ তানেজা। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এএনআই’কে দেয়া সাক্ষাৎকারে বাবা আশীষ বলেন, এই রেকর্ড গড়তে ও (আসমান) অনেক খেটেছে। ওর দিদি ছিলো ওর কাছে অনুপ্রেরণা। আমার মেয়েও দুইটি গিনেজ রেকর্ডের মালিক। আসমান ওর কাছেই শিখতো। সে (আসমান) অনেক পরিশ্রম করেছে, ফলে এই কৃতিত্ব গড়তে সক্ষম হয়েছে। আমি আশাবাদী ও আরও গিনেজ রেকর্ড গড়বে এবং সে ইতোমধ্যেই তার জন্য প্রস্তুতি নিচ্ছে।’ এই সাফল্যে বেশ আনন্দিত খোদ আসমানও। রেকর্ডধারী এই অ্যাথলেট বলেন, আমার দিদি দুটি গিনেজ রেকর্ড জেতায় আমারও এই ব্যাপারে ইচ্ছা জন্মেছিলো। দিদির অনুপ্রেরণাতে এবং কোচিংয়ে আমি এত দূর আসতে পেরেছি। আমি খুবই খুশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading