অতিরিক্ত ঘুমের কারণে হতে পারে যে দুই রোগ

অতিরিক্ত ঘুমের কারণে হতে পারে যে দুই রোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:০২

ঘুমের উপরই মানুষের শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে। আর তাই প্রত্যেক মানুষেরই নিদির্ষ্ট সময় অনুযায়ী ঘুম দরকার।   তবে তা অতিরিক্ত হয়ে গেলেও মোটেই তা ভালো লক্ষণ নয়। সম্প্রতি আমেরিকার পেন স্টেট কলেজ অফ মেডিসিনের একটি গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত ঘুমের কারণে শরীরে বাসা বাঁধতে হতে পারে দুই রোগ।  একটি হলো ওবিসিটি এবং অন্যটি ডায়াবেটিস। সঙ্গে এটাও জানা গিয়েছে, অতিরিক্ত ডিপ্রেশন থেকেও এমনটা হতে পারে। পরে এটাই ভয়ানক আকার ধারণ করতে পারে। যদি রাতে ৬-৮ ঘণ্টা ঘুমোনোর পরও সকালে উঠে জলখাবার খেয়েই ফের ঘুম পায় তাহলে এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় এক্সেসিভ ডেটাইম স্লিপিনেস বা EDS। কলেজের অধ্যাপক জুলিও ফার্নান্দেজ মেনডোসা জানাচ্ছেন, যদি এমনটা হয় তা হলে দেরি না করে ওজন কমানোর দিকে নজর দেয়া উচিত। সঙ্গে এটাও জানিয়েছেন, যদি ওজন তেমন বেশি না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে বেশিরভাগেরই ধারণা, রাতে ঠিকভাবে ঘুম না হলে কিংবা খুব সকালে ঘুম থেকে উঠলে এই সমস্যা হয়। এমনটা হলেও সব সময় একই অবস্থা চলতে থাকলে তা মোটেও ভালো লক্ষণ হয় না। তখন বিষয়টি অবশ্যই চিন্তার। এই বিষয়ে চিকিৎসকরা আরো জানান, যাদের ওজন বেশি বা ওবিসিটির পর্যায় পৌঁছে গেছেন, তাদের ঘাড়ের পেছনে অতিরিক্ত মেদ জমার ফলে উইন্ড পাইপে শোয়ার সময় চাপ পড়ে। এতে রাতে বহুবারই তাদের ঘুম ভেঙে যায়। তার সঙ্গে শরীরে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও বাড়তে থাকে। তাই দিনের বেলায়ও ভীষণ ঘুম পেতে পারে। তার সঙ্গে শরীরেও নানা সমস্যা দেখা দেয়। তেমনই ডিপ্রেশনে ভোগা কোনো ব্যক্তিও ঠিক করে ঘুমোতে পারেন না। কারণ, একটা চিন্তা নিয়ে শোয়ার ফলে ব্রেন সজাগ থাকে। ঘুম পেতেও বেশ দেরি হয়। এই অনিদ্রা থেকেই দেখা দেয় নানা সমস্যা। তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে, তবে আজই সতর্ক হোন। চিকিৎসকের পরামর্শে সঠিক চিকিৎসা গ্রহণ করুন ও সুস্থ থাকুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading