কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০০

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শরীফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা সদরের স্কুলশিক্ষক সাইফুদ্দিন মিয়ার ছেলে। নিহত শরিফুল তিন কন্যা সন্তানের জনক। জানা যায়, রাত পৌনে দুইটায় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী মুখোশ পড়ে বাসায় ঢুকে শরিফুলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে তার স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading