চট্টগ্রাম পাহাড়তলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম পাহাড়তলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫৮

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আমবাগান এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ভূ-সম্পত্তি বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিকেল ৫টা পর্যন্ত চালানো হবে। রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম  জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আমবাগান এলাকায় প্রায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাড়ে তিন একর জায়গা উদ্ধারের কাজ চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading