রোনালদো রিয়ালে থাকাকালীন এল ক্লাসিকো স্পেশাল ছিল: মেসি

রোনালদো রিয়ালে থাকাকালীন এল ক্লাসিকো স্পেশাল ছিল: মেসি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৪

গত এক যুগেরও বেশি সময় ধরে চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসি দ্বৈরথ। বয়সের ঘর ত্রিশ পেরিয়ে গেলেও এখনও ফুটবল বিশ্ব শাসন করছেন এই দুই তারকা। মেসি গত ব্যালন ডি’অর বগলদাবা করলেও এর আগে দুজনেই সমান পাঁচবার করে জিতেছিলেন ব্যক্তিগত নৈপুণ্যের এই পুরস্কার।

মাঠে দুই ফরোয়ার্ডের মধ্যে যতোই প্রতিযোগিতা থাকুক না কেন, একটা জায়গায় কিন্তু রোনালদোকে ঠিকই মিস করেন মেসি। দুই বছর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে যখন পর্তুগিজ উইঙ্গার নতুন ঠিকানা গাড়েন জুভেন্টাসের তুরিনে তখন ঠিকই চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফেলার বেদনা জানিয়েছিলেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘ক্রিস্টিয়ানো মাদ্রিদে থাকাকালীন নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ম্যাচ সবসময় স্পেশাল ছিল।’ মেসি বলেন, ‘এটা অত্যধিক স্পেশাল ছিল কারণ ম্যাচটি অনেক বেশি অর্থবহ ছিল। কিন্তু সে সময় আমাদের পেছনে চলে গেছে।’ ফুটবলে উচ্চ স্তরে দুজনের এমন প্রতিদ্বন্দ্বীতা নিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘এটা ছিল বিশেষ কিছু। এটা ছিল দ্বৈত দ্বন্দ্ব যা চিরকাল থাকবে। আরও অনেক বছর ধরে দুজনের এই লড়াই চলবে এবং ফুটবলের এমন উচুঁ স্তরে দীর্ঘদিন ধরে এই প্রতিদ্বন্দ্বীতা সহজ কিছু নয়।’মেসির দাবি, মাঠের এই লড়াই কখনোই তাদের মাঠের বাইরের সম্পর্কে প্রভাব ফেলেনি। ৃ‘মাঠের লড়াই থাকলেও ব্যক্তিগত পর্যায়ে আমাদের সম্পর্ক ছিল খুবই চমৎকার। আমি মনে করি লোকে এই লড়াই উপভোগ করেছেন, মাদ্রিদ বা বার্সা যে দলেরই সমর্থক হোক না কেন। এমনকি যারা শুধু এমনিই ফুটবলকে পছন্দ করে, তারাও এটা উপভোগ করেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading