বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে তিন নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে তিন নতুন মুখ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৬

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ (১৬ জানুয়ারি) দল ঘোষণা করেছে পাকিস্তান। এতে দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন: হ্যারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট। দলে ফিরেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। দল থেকে বাদ পড়েছেন আসিফ আলী, ফখর জামান, হ্যারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনিয়ান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading