মৌলভীবাজারে দুই তরুণী ধর্ষণে বিচার দাবি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫২
মৌলভীবাজারে কলেজছাত্রী ও তার বান্ধবীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের চৌমুহনা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সুবিনয় রায় শোভনের সভাপতিত্বে ও মারুফ হোসেনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জাবেদ ভুঁইয়া, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়ায় ও বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে গেছে। বারবার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তারা ফেস্টুনে বিভিন্ন দাবি উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

