নবজাতকের মরদেহ উদ্ধার

নবজাতকের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫২

লালমনিরহাট সদর উপজেলায় রাস্তার পাশে থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই গ্রামে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে ব্যাগটি খুলে নবজাতকটির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে দাফন করানো হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading