দুই জাহাজের চাপে পড়ে শ্রমিক নিহত

দুই জাহাজের চাপে পড়ে শ্রমিক নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪০

দুই জাহাজের চাপে পড়ে মনু মিয়া নামে ৬০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, এক জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়া। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading