গণমাধ্যমের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তনে ভূমিকা রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। নৈতিকতা ধ্বংস হলে রাতারাতি ফিরে আনা যায় না। অনেক কিছু ভেঙে গেলে জোড়া দেওয়া যায়। নৈতিকতা ভেঙে গেলে জোড়া দেওয়া যায় না। এই জায়গায় সংবাদমাধ্যমের একটি বিরাট ভূমিকা রয়েছে।’

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত ‘শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমি গণমাধ্যমকর্মীদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেন—পজেটিভ নিউজ লোকে পড়ে না। আপনাদের এই জায়গা থেকে বের হতে হবে। আপনি যদি সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে চান, আপনাকে ইতিবাচক সংবাদকে তুলে ধরতে হবে।’ তিনি আরও বলেন, ‘অন্তত ২৫ শতাংশ করে প্রথম ও শেষ পাতায় যদি পজেটিভ নিউজ দেন, তাহলে একজন মানুষ ২৫ শতাংশ পজেটিভ ‘ফ্রেম অব মাইন্ড’ নিয়ে দিনের কাজ শুরু করবে। সকালে অন্তত ২৫ ভাগ পজেটিভ মানসিকতা নিয়ে বের হতে পারবেন। এটুকু আপনাদের কাছে অনুরোধ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মোস্তাফা মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আববাস প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading