সুনির্দিষ্ট রূপরেখা আমিই দিয়েছি: তাপস

সুনির্দিষ্ট রূপরেখা আমিই দিয়েছি: তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

একমাত্র মেয়র পদপ্রার্থী হিসেবে ঢাকাকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার দাবি করেছেন শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘আমি হয়তো একমাত্র মেয়র প্রার্থী যিনি ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। নির্বাচিত হলে ধাপে ধাপে বাস্তবায়ন করবো।’

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও তা বাস্তবায়নের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থী।

তাপস বলেন, ‘আমরা আমাদের রূপরেখাকে পাঁচটি ভাগে ভাগ করেছি। এগুলো হলো−ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা। এই পাঁচটির সমন্বয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা হবে। আমরা ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও এর স্বকীয়তাকে পুনরুজ্জীবিত করবো।’

নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ও জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ আছে। তারা অভিযোগ নিয়ে ব্যস্ত, আমরা গণসংযোগ নিয়ে।’

বঙ্গবাজার এলাকা থেকে তাপস কাজী আলাউদ্দিন রোড হয়ে পুরান ঢাকার বিভিন্ন স্থানে প্রচার চালান। দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading