আমরা হেরে যাবো, বলতে রাজি নই: ফখরুল

আমরা হেরে যাবো, বলতে রাজি নই: ফখরুল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ২১:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আগে থেকে কখনোই বলতে রাজি নই যে, আমরা নির্বাচনে হেরে যাবো। আমরা যদি জনগণকে একত্রিত করতে পারি, তাহলে অবশ্যই নির্বাচনে বিজয়ী হতে পারবো। সুতরাং আমরা হেরে যাবো, এ কথা বলতে রাজি নই। তিনি আরও বলেন, ঢাকা সিটি নির্বাচনে যে মিছিল হচ্ছে, সেখানে অনেক বেশি মানুষ অংশ নিচ্ছে। তাদের যদি আমরা সংহত করতে পারি এবং আন্দোলনের দিকে নিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হবো। আর সেই কারণেই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা বিশ্বাস করি, বিজয়ী হওয়ার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি।’

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্বাচনে আস্থাহীনতা, ইভিএম’র ব্যবহার: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রতি মুহূর্তেই আন্দোলনের মধ্যে আছি। আমরা যখন ভোটে যাই, সেটাও আন্দোলনের অংশ। আমরা যখন এখানে আলোচনা করি সেটাও আন্দোলনের অংশ। সবকিছু নিয়ে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের দিকে যাওয়ার চেষ্টা করছি।’

গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আগামী ৩০ তারিখের ভোট কোনও ভোট নয়। ওই তারিখে ধানের শীষ জিততে পারবে না। ওরা জিততে দেবে না।’ তিনি আরও বলেন, ‘ফখরুল ভাইয়ের সঙ্গে কর্মী হিসেবে কাজ করতে রাজি আছি। কিন্তু পুতুপুতু করে কোনও রাজনীতি হবে না।’

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading